Massive Waste of Time Ahead!

In a Station of the Metro – Ezra Pound

(English readers please scroll down and find the English version at the bottom)

‘আধুনিক’ কবিতা বলতে একটি বিশেষ ধরণ এবং বিশেষ সময়ের কবিতাকে বোঝানো হয়ে থাকে। প্রতীচ্যে (পশ্চিমা বিশ্বে) উনবিংশ শতাব্দীর শেষে এসে শিল্পবিপ্লবের ফলে নগরসমুহের আমূল পরিবর্তন এবং বিংশ শতাব্দীর শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখার পরে গণমানুষের মাঝে পুরাতন রীতিনীতি এবং আদর্শের প্রতি একধরণের অবিশ্বাস জন্ম নেয় যার ফলাফল এই সময়ের সাহিত্য এবং সংস্কৃতিতে ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এই সময়ের কবিরাও পুরাতন ধাঁচের কবিতা লেখা বাদ দিয়ে পরীক্ষা-নিরীক্ষামূলক ভাবে বিভিন্ন নতুন ধরণের কবিতা লিখতে শুরু করেন। এই পরিবর্তন শুধু কবিতার আদল পরিবর্তনেই সীমাবদ্ধ ছিল না, কবিতার বিষয়বস্তুতেও পুরাতনকে বাদ দিয়ে নতুনকে গ্রহণ করার কথা বারবার উঠে এসেছে বিভিন্ন সময়ে বিভিন্ন কবির কবিতায়।

মোটামুটিভাবে পাশ্চাত্য কবিতার ক্ষেত্রে ১৮৯০ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত সময়কে আধুনিক যুগ হিশেবে বর্ণনা করা হয়ে থাকে। এজরা পাউন্ড এই আধুনিক যুগের প্রথম দিককার অন্যতম প্রধান কবি। তিনি আধুনিক যুগের সবচেয়ে বড় কবিতা ‘দা ক্যান্টোস’ এর রচয়িতা। আবার আধুনিক যুগের সবচেয়ে ছোট কবিতা ‘ইন এ স্টেশন অফ দা মেট্রো’ এর রচয়িতা ও তিনি। অসাধারণ প্রতিভাবান এই কবি ১৮৮৫ সালের ৩০ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। ২৩ বছর বয়েসে তিনি আমেরিকা ত্যাগ করে ইউরোপে গমন করেন এবং জীবনের বেশীরভাগ সময় সেখানে অতিবাহিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ইহুদীবিদ্বেষ এবং ইতালীয় স্বৈরশাসক বেনিতো মুসোলিনিকে সমর্থন দেবার কারণে ব্যাপক সমালোচনার স্বীকার হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি মার্কিন প্রশাসনের হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তী ১৩ বছর তিনি বন্দীজীবন যাপন করেন। ১৯৫৮ সালে মুক্তি পাবার পরে তিনি ইতালীতে ফিরে যান এবং ১৯৭২ সালের ১ নভেম্বর ইতালীর ভেনিস শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এজরা পাউন্ড ১৯১২ সালে ফ্রান্সের প্যারিস শহরের কনকর্ডে পাতাল রেলস্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করার সময়ে ‘ইন এ স্টেশন অফ দা মেট্রো’ কবিতাটি রচনা করেন। তিনি এখানে প্রায়ান্ধকার পাতাল রেলস্টেশনে আসা অগণিত মানুষের চেহারার দিকে তাকিয়ে তাঁর কি মনে হচ্ছে সেটা বর্ণনা করার চেষ্টা করেছেন। এটি খুবই ছোট, মাত্র দুই ছত্রের একটি কবিতা, যার প্রথম ছত্রে রয়েছে ৮টি শব্দ এবং পরবর্তী ছত্রে রয়েছে ৬টি শব্দ। ধারণা করা হয়ে থাকে, হাইকু নামের একটি বিশেষ ধরণের ছোট জাপানী কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে এজরা পাউন্ড এই কবিতাটি লেখেন এবং লেখার ক্ষেত্রে তিনি সনেটে ব্যবহৃত ৮-৬ সংখ্যার অনুপাত ব্যবহার করেন। অনেকেই এই কবিতাটিকে এই কারণে ইংরেজি ভাষায় লেখা প্রথম হাইকু বলে থাকেন। পরবর্তীতে এজরা পাউন্ড আরো অনেক হাইকু লিখেছেন কিন্তু কোনোটার জনপ্রিয়তাই ‘ইন এ স্টেশন অফ দা মেট্রো’কে ছাড়িয়ে যায় নি। এজরা পাউন্ড এবং হাইকু নিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে বিশদ ভাবে জানার পরে আমি নিজে উদ্দীপ্ত হয়ে বেশ কিছু হাইকু লেখার চেষ্টা করেছিলাম, যেগুলো কোনো এক সময় হয়তোবা এখানে প্রকাশ করবো।

কবিতা অনুবাদ করা এমনি কিছুটা কঠিন কেননা কবিতার ভাব ঠিক রাখতে গেলে কবিতার আদল ঠিক রাখা কঠিন হয়ে যায় এবং উল্টোটাও সত্যি। এজন্য অনেকেই কবিতা অনুবাদের ক্ষেত্রে কবিতার ভাবকে প্রাধান্য দিয়ে আদলকে যথাযথভাবে অটুট রাখার চেষ্টা করেন না। তবে আমি চেষ্টা করেছি কবিতার গঠন এবং ভাব দুটোই ঠিক রাখার, কারণ আমি মনে করি, কবিতার আদল এবং কবিতার ভাব দুটোই সমান গুরুত্বপূর্ণ, একটিকে অন্যটির চেয়ে বেশী প্রাধান্য দিয়ে দিলে সেটি আর কবিতা থাকে না। আমি প্রথমে ইংরেজি অক্ষরে কবিতাটি দিয়েছি, এরপরে বাংলায় সেটার অনুবাদ করার চেষ্টা করেছি। অনুবাদের সময় আদল ঠিক রাখতে গিয়ে আমি প্রথম ছত্রে ৮টি শব্দ এবং দ্বিতীয় ৬টি শব্দ ব্যবহার করেছি। অনুবাদ কতোটা ভালো কিংবা কতোটা খারাপ হয়েছে, সেটা বিচার করার যোগ্যতা আমার নাই, সেই দায় অন্যদের হাতে ছাড়লাম, আমার জানার দৌড় যতটুক, তা দিয়ে এর চেয়ে ভালো অনুবাদ আমার পক্ষে করা সম্ভব নয়। অনুবাদ কিংবা মুল কবিতাটি সম্পর্কে কোনো মতামত থাকলে, সেটি আমাকে জানালে কৃতার্থ হবো।

বাংলা লিখতে আমি ‘অভ্র’ ব্যবহার করেছি, এই সফটঅয়্যারটির প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, নয়তো এই কাজে আরও অনেক বেশী সময় লাগতো।

In a Station of the Metro

The apparition of these faces in the crowd:
Petals on a wet, black bough.

একটি মেট্রোর স্টেশনে

প্রবল ভিড়ের মাঝে এত সব চেহারার আসা যাওয়াঃ
ভেজা, কালো ডালে ফোটা পুষ্পপত্রের মতো।

The term ‘modernist poetry’ refers to a specific type of poetry which was written in a specific timeline. In the wake of the rapid expansion of the towns and cities in the western hemisphere due to the industrial revolution in the end of 19th century and the horrifying experience of World War I in the beginning of 20th century, common people started to raise doubts about the traditional ways of life and the ideals they held in reverence for centuries. It affected the literature and culture very deeply and created a new era called ‘modernity’. In this period, in their poems, the poets proclaimed the ideas of embracing new ideals and leaving the old ones behind. They also experimented to a great extent to create novel forms of poetry which was evident in the works of many poets of this era.

Most of the historians would agree that the modernist era in poetry started in the 1890s and ended after World War II in the 1950s. Ezra Pound was one of the most influential figures in the early modernist period. He wrote ‘The Cantos’, the longest poem of this era. He also wrote ‘In a Station of the Metro’ which was the shortest poem of this era. He was born on 30 October 1885 in Idaho territory (now Idaho state) in the United States. At the age of 23, this uncanny genius left his country and moved to Europe where he spent most of his remaining days. During the second world war, he was heavily criticized due to his anti-Semitism and supporting of the Italian dictator Benito Mussolini. He was arrested for treason by the US administration after the war and was imprisoned for the next 13 years. After he was released in 1958, he went back to Italy and spent the rest of his days there. He died on November 1, 1972 in the city of Venice in Italy.

Ezra Pound wrote ‘In a Station of the Metro’ in 1912 while waiting for a metro in the Concorde metro station in Paris, France. He was looking at the faces of the crowd in a dark ambience of the underground station and imagined an image that either resembled or juxtaposed the image he was experiencing in front of him. It is a very short poem of two verses only. In the first verse there are 8 words and in the second one there are 6 words. He was thought to be inspired by the ‘haiku’s, a special type of small Japanese poetry and he took the numbers 8 and 6 from the number of verses used in Sonnets. Many critics consider this poem to be the first haiku of the English language. Ezra Pound wrote many haikus after this one but none of them became so popular as ‘In a Station of the Metro’. The works of Ezra Pound were a true inspiration for me and after learning much about his experiments on haikus, I tried to write a few of them which I may share sometimes later on this platform. 

It is more difficult to translate poetry than prose because of the strictness of their form. If one wants to keep the form intact then it becomes harder to pass on the theme/idea in a precise manner and vice versa. That’s why we often see that the translators try to keep the idea more intact than the form. But I believe in keeping both the ideas and the forms intact, because I think, the form and the idea both are equally important for poetry, if more emphasis is put on a particular side then we can’t call it poetry anymore. At first, I gave the poem in English alphabets, then I provided the translation Bangla. To keep the form intact I used the same number of words that Ezra Pound used in his poem. I don’t know how well or poorly my translations are, I am leaving this judgment on others. However, I believe this is the best translation I can do with my current level of understanding/knowledge. I will be grateful if you provide your opinion on the translation or the original poem itself. 

For writing in Bangla, I used the software Avro. I am very much grateful to this software. Without Avro this work would have taken a lot more time than it is taking now.

Advertisements

2 responses to “In a Station of the Metro – Ezra Pound”

Leave a reply to Noshin Farzana Shama Cancel reply